
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা দিতে এসে দিনভর অপেক্ষা করে পরীক্ষার্থীদের ফিরে যাওয়ার ঘটনা ঘটেছে। পরীক্ষার্থীরা উপস্থিত থাকলেও নিয়োগ বোর্ডের কর্তাদের অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। আজ শনিবার উপজেলার তবকপুর আবু বকর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী ও পরীক্ষার্থীদের মধ্যো ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসার শূন্য পদে ইবতেদায়ি প্রধান একজন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একজন, গবেষণাগার ল্যাব সহকারী পদে একজন ও আয়া পদে একজন নিয়োগের জন্য গত ১৩ সেপ্টেম্বর পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর ৪টি পদের বিপরীতে ৫৮ জন নিয়োগপ্রত্যাশী বিভিন্ন পদে আবেদন করেন। সে মোতাবেক আবেদনকারীদের কর্তৃপক্ষ শনিবার সকাল ১০টায় ওই মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে মর্মে অ্যাডমিট কার্ড প্রদান করে।
স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসার অধ্যক্ষ ফকরুল ইসলাম ৪টি পদে নিয়োগের জন্য বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। লেনদেনের বিষয়টি ছড়িয়ে পড়ায় পরীক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি বুঝতে পেরে মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা বন্ধ করে দেন।
সরেজমিনে শনিবার সকালে তবকপুর আবু বকর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় গিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠানের সব কক্ষ তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আশপাশে কিছু লোক ছড়িয়ে-ছিটিয়ে আছে। এ সময় কথা হয় আয়া পদে পরীক্ষা দিতে আসা ছকিনা নামের এক পরীক্ষার্থীর সঙ্গে। তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত ১০টার দিকে অফিসের পিয়ন আমার বাড়িতে অ্যাডমিট কার্ড পৌঁছে দেন। আজ পরীক্ষার জন্য মাদ্রাসায় ডাকা হয়েছিল। এসে দেখি প্রতিষ্ঠানের সব দরজা তালাবদ্ধ, সংশ্লিষ্ট কেউ নেই। অনেক পরীক্ষার্থী আবার কাউকে না পেয়ে অপেক্ষা করে চলে যাচ্ছেন। ‘নিয়োগ পরীক্ষা যদি না নেবে তাহলে আমাদের ডাকার কী দরকার ছিল’—যোগ করেন তিনি।
জানতে চাইলে নিয়োগ কমিটির সদস্যসচিব ও মাদ্রাসার অধ্যক্ষ ফকরুল ইসলাম নিয়োগ-বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার নিরাপত্তার স্বার্থে মূলত নিয়োগ পরীক্ষা বন্ধ করা হয়েছে। বিষয়টি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে।’ কিন্তু মাদ্রাসার নোটিশ বোর্ডে পরীক্ষা স্থগিতের কোনো নোটিশ না থাকার কথা জানতে চাইলে তিনি সদুত্তর দেননি।
তবকপুর আবু বকর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি মাওলানা মেনহাজুল ইসলাম বলেন, ‘অধ্যক্ষ সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ জন্য নিয়োগ পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়।’ এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক ও নিয়োগ বোর্ডের প্রতিনিধি সামিউল ইসলাম প্রামাণিক বলেন, ‘অধ্যক্ষ সাহেব আমাকে ফোন করে জানিয়েছেন তিনি অসুস্থ। এ কারণে পরীক্ষা গ্রহণ করা সম্ভব নয়, তাই আমি যাইনি।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৪ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে