
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের চারটি আসনের মধ্যে দুটি জাতীয় পার্টিকে (জাপা) ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এতে অসন্তুষ্ট নেতা-কর্মীরা একটি আসনে ভিড় করেছেন দলের স্বতন্ত্র প্রার্থীর শিবিরে। বাকি দুই আসনে নৌকা প্রতীকের প্রার্থী থাকলেও স্বস্তি নেই। সেখানে আশঙ্কা তৈরি করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। সংশ্লিষ্ট আসনের ভোটার ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
জাপা প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কুড়িগ্রাম-১ ও ২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এই অবস্থায় কুড়িগ্রাম-২ আসনে (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) দলের একটি বড় অংশের বিরূপ নেতা-কর্মীরা স্বতন্ত্র প্রার্থী হামিদুল হক খন্দকারকে প্রকাশ্যে সমর্থন করছেন।
এই আসনে বর্তমান সংসদ সদস্য জাপা প্রার্থী মো. পনির উদ্দিন আহমেদকে ছাড় দিয়ে দলীয় সিদ্ধান্তে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী। তবে এখানে স্বতন্ত্র প্রার্থী হামিদুল হক খন্দকারকে সমর্থন করছে আওয়ামী লীগের একটি বড় অংশ।
জেলা আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা জানান, প্রায় অস্তিত্বহীন জাপার কারণে জেলায় তাঁদের রাজনীতি বিফলে যাচ্ছে। তা ছাড়া দলীয় প্রার্থী সংসদ সদস্য না হওয়ায় এই আসন উন্নয়নবঞ্চিত থেকে যাচ্ছে। সাংগঠনিক কার্যক্রমেও প্রভাব বিস্তার করা সম্ভব হচ্ছে না। ফলে তাঁরা তাঁদেরই দলের মতাদর্শে বিশ্বাসী স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা হামিদুলের পক্ষে নির্বাচনী প্রচার চালাচ্ছেন।
জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আনিছুর রহমান খন্দকার চাঁদ বলেন, ‘এবার নির্বাচনে মহাজোট নেই। কেন্দ্রীয়ভাবে জাপা প্রার্থীর জন্য কাজ করার কোনো নির্দেশনাও নেই। আমরা দলটির প্রার্থীর জন্য কাজ করতে চাই না। কুড়িগ্রামের উন্নয়নের স্বার্থে লাঙ্গলকে না বলুন। আমরা স্বতন্ত্র প্রার্থী হামিদুল হক খন্দকারের হয়ে কাজ করছি।’
সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের বলেন, ‘আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হামিদুল হক খন্দকার ও তাঁর প্রতীক ট্রাকের প্রচার করছি। কারণ, জাপা প্রার্থীরা জোটের দোহাই দিয়ে বারবার এই আসন নেন ঠিকই, কিন্তু আমাদের উন্নয়ন থেকে বঞ্চিত করেন। উন্নয়নের স্বার্থে এবার আমরা জাপা প্রার্থীকে প্রত্যাখ্যান করছি।’
কুড়িগ্রাম-৩ ও ৪ আসনে আওয়ামী লীগের শক্ত প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছেন স্বতন্ত্র ও জাপার প্রার্থী। কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আক্কাছ আলী সরকার। ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া এই চিকিৎসক আওয়ামী লীগের মূল প্রতিপক্ষ।
বেগমগঞ্জ ইউনিয়নের ভোটার মিজানুর বলেন, ‘ভোট নিয়ে মানুষের মধ্যে তেমন আগ্রহ নেই। তবে মানুষের মুখে ট্রাক প্রতীকের কথা বেশি শোনা যায়।’ পৌর এলাকার বাসিন্দা কাজল বলেন, ‘যদি ভোটাররা কেন্দ্রে যান, তাহলে ট্রাক প্রতীকের বিজয় হওয়ার সম্ভাবনা বেশি।’
কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান বঙ্গবাসী (ঈগল) ও জাপা প্রার্থীর (লাঙ্গল) সঙ্গে নৌকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া গেছে। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই আসনে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে হটিয়ে নৌকার বইঠা পাওয়া নতুন প্রার্থী বিপ্লব হাসানের প্রতি জনসমর্থন দিনে দিনে বাড়ছে। এমনটা চলতে থাকলে হয়তো শেষ হাসি তিনিই হাসবেন। বিপ্লব বলেন, ‘আমি জনগণের কাছে ইতিবাচক সাড়া পাচ্ছি। বিজয়ের ব্যাপারে আশাবাদী।’
এদিকে কুড়িগ্রাম-১ আসনে (ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী) শক্ত কোনো প্রতিপক্ষ না থাকায় জাপা প্রার্থী এ কে এম মোস্তাফিজুর রহমান নির্ভার প্রচার চালাচ্ছেন। তবে এই আসনে জাকের পার্টির প্রার্থী (গোলাপফুল প্রতীক) আব্দুল হাইয়ের প্রতি ভোটারদের সমর্থন বাড়ার খবরও পাওয়া যাচ্ছে। সে ক্ষেত্রে জাপা প্রার্থী শেষ পর্যন্ত নির্ভার থাকতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভোটাররা।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৬ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে