কুড়িগ্রামের উলিপুরে পুকুরে ডুবে রামকৃষ্ণ বর্মন (৩) নামের এক শিশু মারা গেছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের পুরির পটল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার চন্দন বর্মনের ছেলে রামকৃষ্ণ বাড়িতে খেলাধুলা করছিল। এ সময় বাড়িতে থাকা লোকজন কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পর পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এরপর বাড়ির পাশে থাকা পুকুরে রামকৃষ্ণকে ভাসতে দেখে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক রামকৃষ্ণকে মৃত ঘোষণা করেন।
তবকপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সুশান্ত মন্ডল পুকুরে ডুবে শিশুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. বিশাদ চন্দ্র জানান, ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
২ মিনিট আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৬ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৮ মিনিট আগে