
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ১১ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের মধ্যে পাঁচজন পুরুষ, দুজন নারী ও চারটি শিশু রয়েছে।
আজ শুক্রবার সকালে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ভূরুঙ্গামারীর সোনাহাট বিওপির আমতলী এলাকায় ঘোরাফেরার সময় বিজিবি তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা জানান, তাঁরা কয়েক বছর আগে মিয়ানমার থেকে কক্সবাজারে এসেছিলেন। সেখান থেকে তাঁরা দালাল ধরে ভারতে পাড়ি জমান। পুনরায় তাঁরা দালালের হাত ধরে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ভারত থেকে বাংলাদেশ প্রবেশ করেন। পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বিজিবির টহল দলের তাঁদের আটক করে।
আটক রোহিঙ্গারা হলেন ইসমাইল আজাদ (৪৮), তাঁর স্ত্রী আছিয়া বেগম (৩৮), তাঁদের চার সন্তান আনাস (১৫), রীমা (৯), আনিস (৭) ও সাফা (৬); নূর আলম (২৪), তাঁর স্ত্রী নূর কালিমা (২১) ও তাঁদের সন্তান নূর জাহিদা (৩) ও নূর (১৫)। অপরজন হলেন আব্দুল্লাহ (১৮)।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ আজকের পত্রিকাকে জানান, বিজিবি অনুপ্রবেশকারীদের আটক করে থানায় দিয়েছে। তাঁদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর সে অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ মিনিট আগে
স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১৩ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে