
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নুর আলমের স্ত্রী খাদিজা বেগমের চাকরির ব্যবস্থা করেছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলের অফিস সহায়ক (আয়া) পদে তাঁকে অস্থায়ী দিনমজুর ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করা হয়। এ সময় নুর আলমের শিশুসন্তান ও শ্বশুর উপস্থিত ছিলেন।
কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২০ জুলাই গাজীপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান নুর আলম। তাঁর বাড়ি কুড়িগ্রাম সদরের ভোগডাঙা ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে। পেশায় নির্মাণশ্রমিক নুর আলম মা-বাবা ও স্ত্রীকে নিয়ে গাজীপুরের চৌরাস্তা এলাকার তেলিপাড়া মহল্লায় ভাড়া থাকতেন। বাবা ভ্যানচালক, মা পোশাকশ্রমিক। মৃত্যুর ১০ মাস আগে বিয়ে করেন নুর আলম। মৃত্যুর সময় তাঁর স্ত্রী খাদিজা ৯ মাসের অন্তসত্ত্বা ছিলেন। পরে তাঁর ছেলেসন্তান জন্ম নেয়।
ভিসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘জুলাই ছাত্র আন্দোলনে শহীদ নুর আলমের স্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হোস্টেলে অফিস সহায়ক পদে অস্থায়ী ও দিনমজুর ভিত্তিতে চাকরির ব্যবস্থা করা হয়েছে। আমাদের নিয়োগপ্রক্রিয়া শুরু হলে তাঁর যোগ্যতা অনুযায়ী স্থায়ী ব্যবস্থা করার চেষ্টা করা হবে। তিনি মেয়েদের হোস্টেলে থাকার সুযোগ পাবেন।’
ভিসি আরও বলেন, ‘নুর আলমের আত্মত্যাগ আমাদের আবেগকে তাড়িত করে। নুর আলমের স্ত্রীর অসহায়ত্ব, আর্থিক নিরাপত্তা এবং সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা একটি কাজের ব্যবস্থা করেছি। তিনি কাজে যোগ দিতে চেয়েছেন।’
এ বিষয়ে শহীদ নুর আলমের স্ত্রী খাদিজার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
৩ মিনিট আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
৭ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১২ মিনিট আগে
রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩।
১৪ মিনিট আগে