
কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুরজিৎ দাস (২৭) নামের এক জেলে নিহত হয়েছেন। এ সময় আহত হন দিলীপ দাস (৩০)। সুরজিৎ দাস উপজেলার ধনপুর ইউনিয়নের কমচা বড়হাটি গ্রামের পরেশ চন্দ্র দাসের ছেলে। আহত দিলীপ দাস একই গ্রামের সোম লাল দাসের ছেলে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ধনপুর হাওরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুরজিৎ ও দিলীপ নৌকা নিয়ে গ্রামের পাশের হাওরে জাল দিয়ে মাছ ধরতে যান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে ঘন মেঘ জমে; একপর্যায়ে বজ্রপাতে দুজনই আহত হন। এতে ঘটনাস্থলে মারা যান সুরজিৎ এবং গুরুতর আহত হন দিলীপ দাস।
দূর থেকে ঘটনা দেখে অন্য জেলেরা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা তাঁদের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুরজিৎ দাসকে মৃত ঘোষণা করেন। আহত দিলীপ দাস সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ইটনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান চন্দ্র দেবনাথ বলেন, বজ্রপাতে আহত অবস্থায় হাসপাতালে আনার আগে সুরজিৎ দাসের মৃত্যু হয়েছে। ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদীপ কুমার দাস বলেন, হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুরজিৎ দাস মারা গেছেন এবং আহত হয়েছেন দিলীপ দাস।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে