
কিশোরগঞ্জের ভৈরবে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে গাছে বেঁধে তিন দিন ধরে নির্যাতন করেছেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও তাঁর অনুসারীরা। ওই সময় যুবকের মাথা ন্যাড়া করে শরীরে রং ঢেলে দেওয়া হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ভিত্তিতে পুলিশ আজ শনিবার দুপুরে ওই যুবককে উদ্ধার করেছে।
ঘটনাটি ঘটেছে ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে। অভিযুক্ত ইউপি সদস্যের নাম জামাল মিয়া। তিনি শ্রীনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। উদ্ধার হওয়া যুবকের নাম ইমন মিয়া (২২)। তিনি ভৈরব পৌর এলাকার কালীপুর রামশংকরপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৮ জুন) রাতে মোবাইল চুরির অভিযোগে ইমনকে আটক করে এলাকাবাসী। এরপর তাঁকে জামাল মেম্বারের কাছে সোপর্দ করা হয়। অভিযোগ, তিন দিন ধরে ইমনকে জামাল মেম্বারের বাড়ির একটি গাছে বেঁধে রাখা হয়। এ সময় এলাকার কিছু যুবকের সহায়তায় ইমনের মাথার অর্ধেক চুল ফেলে দিয়ে মাথা ও শরীরে লাল রং ঢেলে দেওয়া হয়। ঘটনাটি দেখতে আশপাশের গ্রাম থেকে লোকজন ভিড় করেন।
শনিবার (২১ জুন) দুপুরে বিষয়টি জানার পর ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন ফোর্সসহ ঘটনাস্থলে যান। পরে গাছ থেকে ইমনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জানতে ইউপি সদস্য জামাল মিয়ার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পরও ইমন গাছে বাঁধা অবস্থায় ছিলেন। তখন জামাল মিয়া জানান, তাঁর ও তাঁর ভাইয়ের দুটি মোবাইল চুরি হওয়ায় এলাকাবাসী ইমনকে ধরে নিয়ে আসে। তিন দিন ধরে যুবকটি তাঁর হেফাজতে ছিল বলেও স্বীকার করেন তিনি।
ভৈরব থানার এসআই এহসানুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘ইমন একজন চিহ্নিত চোর। তাঁকে এর আগেও গ্রেপ্তার করে চালান দেওয়া হয়েছিল। তাঁকে থানায় আনা হয়েছে, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ তবে ইউপি সদস্য জামাল মিয়ার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে