
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিয়ের ৩১ বছর পর একসঙ্গে দাখিল পাস করেছেন সাংবাদিক দম্পতি মুহাম্মদ কাইসার হামিদ (৫১) ও মুছাম্মৎ রোকেয়া আক্তার (৪৪)। চলতি বছর দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় অংশ নিয়ে দুজনেই জিপিএ ৪.১১ পেয়েছেন।
সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন যুক্ত থাকলেও মাধ্যমিকের গণ্ডি না পেরোনো নিয়ে তাঁদের মনে দীর্ঘদিন আফসোস ছিল। এবার অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের জোরে তাঁরা সেই আক্ষেপ ঘুচিয়েছেন।
এই দম্পতির শিক্ষাজীবন নতুনভাবে শুরু হয় নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে। সেখান থেকেই তাঁরা কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেন।
কাইসার হামিদের বাড়ি কুলিয়ারচরের গোবরিয়া গ্রামে। রোকেয়া আক্তার কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরী গ্রামের মেয়ে। তাঁদের বিয়ে হয় ১৯৯৪ সালের ১৬ মার্চ। তাঁদের পাঁচ সন্তান। বড় মেয়ে মাস্টার্স পাস করেছেন, মেজো মেয়ে অনার্স শেষ বর্ষে, ছোট মেয়ে নার্সিংয়ে পড়ছেন, এবং দুই ছেলে যথাক্রমে নবম ও সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছে।
একটি জাতীয় দৈনিকের কুলিয়ারচর প্রতিনিধি হিসেবে কাজ করছেন কাইসার হামিদ এবং তাঁর স্ত্রী রোকেয়া আক্তার স্থানীয় একটি পত্রিকায় একই উপজেলার প্রতিনিধি।
কাইসার হামিদ বলেন, ‘বিয়ে হয়েছে ৩০ বছর। বিয়ের আগেই সাংবাদিকতা শুরু করি। অনেকেই প্রশ্ন তুলতেন—এসএসসি না পাস করে সাংবাদিকতা করি কীভাবে! সমাজ থেকে অনেক কিছু পেলেও পড়াশোনার অভাবটা নিয়ে কষ্ট ছিল। সাবেক ইউএনও সাদিয়া ইসলাম লুনা ম্যাডামের উৎসাহ আর ছোট ভাই আবদুল খালেকের সহযোগিতায় পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিই।’
রোকেয়া আক্তার বলেন, ‘অল্প বয়সে বিয়ে হওয়ায় এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি। সেই কষ্ট প্রায় তিন যুগ বয়ে বেড়িয়েছি। বুঝেছি, সেই কষ্ট দূর করার একমাত্র উপায় পরীক্ষায় বসা ও পাস করা।’
দ্বিতীয় সন্তান জেসমিন সুলতানা বলেন, ‘মা-বাবার পাস করা আমাদের ভাইবোনদের জন্য অনেক আনন্দের বিষয়।’
লক্ষ্মীপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ সেলিম হায়দার বলেন, ‘সংসার সামলেও এই বয়সে এসএসসি পাস করে তাঁরা দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা তাঁদের সাফল্যে গর্বিত।’
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্-জোহরা বলেন, ‘শিক্ষা কখনো থেমে থাকে না। বয়স নয়, মনোবলই আসল। তাঁদের দেখে অনেকেই নতুন করে পড়াশোনায় আগ্রহী হবেন।’

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে