যশোরের বাঘারপাড়ায় এক হকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার বন্দবিলা ইউনিয়নের পুলেরহাট এলাকায় সৌদি নামক ইটভাটার একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মানিক মিয়া (৫৮) স্থানীয় মথুরাপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা পৌনে ৩টার দিকে স্থানীয় গাইদঘাট গ্রামের ইমামুল নামের এক কৃষক খেতে কাজ করতে যান। এ সময় তিনি দুর্গন্ধ পেয়ে ইটভাটার শ্রমিকদের থাকার ঘরে গিয়ে অর্ধগলিত মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক ওই কৃষক স্থানীয়দের মাধ্যমে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন এসে মানিকের মরদেহ শনাক্ত করেন।
পুলিশ আরও জানায়, ইটভাটার মৌসুম না থাকায় শ্রমিকেরা ওই ঘরটি ব্যবহার করতেন না। ঘরটি পরিত্যক্ত ছিল।
মানিকের ছেলে শরিফুল ইসলাম জানান, তাঁর বাবা পেশা একজন হকার। বিভিন্ন অঞ্চলে হাট-বাজারে ক্যানভাস করে ওষুধ বিক্রি করতেন। বছরের বেশির ভাগ সময়ে বাড়ির বাইরে থাকতেন তিনি। বাড়ি আসবেন বলে ১০ দিন আগে মোবাইল ফোনে জানান। এর পর থেকে নিখোঁজ ছিলেন তাঁর বাবা।
এর আগেও দেরি করে বাড়ি আসার ঘটনা ছিল বলে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দেননি বলে জানান তিনি।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম। তিনি জানান, মৃত্যুর কারণ সম্পর্কে এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ মিনিট আগে
স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১৩ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে