
সাগর ও নদীর তোড়ে ভাঙছে সুন্দরবন, কমছে বনভূমি। বিলীন হওয়ার হুমকিতে পড়েছে বন বিভাগের বিভিন্ন স্থাপনা। ৯টি স্থানে ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহায়তা চেয়েছে পূর্ব সুন্দরবন বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে সুন্দরবনের বিভিন্ন স্থানে ভাঙন চলছে। বর্তমানে ভাঙনকবলিত ৯টি স্থান হচ্ছে কচিখালী অভয়ারণ্য কেন্দ্র, কটকা অভয়ারণ্য কেন্দ্র, চান্দেশ্বর টহল ফাঁড়ি, জেলেপল্লি দুবলা টহল ফাঁড়ি, বগী ফরেস্ট স্টেশন, ঝাপসি টহল ফাঁড়ি, জোংড়া টহল ফাঁড়ি, করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্র ও শুয়ারমারা টহল ফাঁড়ি। ভাঙনে গাছপালাসহ বনভূমি নদীতে বিলীন হচ্ছে। অফিস-ব্যারাক ছাড়তে বাধ্য হচ্ছেন বনরক্ষীরা। ইতিমধ্যে দুবলা ফরেস্ট অফিসের জেটি, খাবার পানির একাধিক পুকুর, অফিস ভবন, মেহের আলী চরের সাইক্লোন শেল্টার ও খাবার পানির পুকুর এবং কটকার পুরোনো রেস্টহাউস ভবন ও জেটি বিলীন হয়েছে। বগী ফরেস্ট অফিসের দোতলা ভবন নদীতে বিলীন হওয়া এখন সময়ের ব্যাপার। সেই সঙ্গে অনেক স্থানের অফিস ও পুকুর বিলীন হওয়ার পথে।
সুন্দরবনের প্রধান পর্যটনকেন্দ্র কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর বলেন, সাগরের ভাঙনে কটকার বিস্তীর্ণ বনাঞ্চল সাগরে বিলীন হচ্ছে। ক্রমাগত ভাঙছে, কমছে বনভূমি। অনেক গাছপালা সাগরে বিলীন হয়েছে। কটকার পুরোনো রেস্টহাউস সাগরে চলে গেছে। তা ছাড়া সুন্দরবনের গহিনে অনেক জায়গা নদী-খালে বিলীন হয়েছে। কটকার ফরেস্ট অফিস এখন ভাঙনের মুখে বলে তিনি জানান।
বগী ফরেস্ট স্টেশন কর্মকর্তা দিলীপ মজুমদার জানান, তাঁদের অফিস কাম ব্যারাক নদীতে বিলীন হয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার। ঝুঁকি এড়াতে তাঁরা ভবন ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। অফিস ভবনের ভাঙন ঠেকাতে গত বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে পাউবো নদীতে বালুর বস্তা ফেলেছিল। তাতে নদীভাঙন রোধ হয়নি।
এ নিয়ে কথা হলে পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা সহকারী বনসংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, সুন্দরবনের বিভিন্ন স্থানে বনভূমি যেমন নদীতে ভাঙছে, তেমনি আবার অনেক জায়গায় চর জেগে উঠেছে। নদীভাঙনের ফলে বন বিভাগের ব্যাপক ক্ষতি হচ্ছে। ঘূর্ণিঝড় রিমালের পরে ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে বলে এসিএফ জানান।
এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, সুন্দরবনে ব্যাপকভাবে ভাঙন দেখা দিয়েছে। বনের বিভিন্ন জায়গায় অনেক
স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাগেরহাট পাউবো বগীতে ভাঙনকবলিত স্থানে বালুভর্তি জিও ব্যাগ নদীতে ফেলে কিছু কাজ করেছে। কিন্তু ভাঙন প্রতিরোধে আরও বড় ধরনের প্রকল্প নেওয়া দরকার।
যোগাযোগ করা হলে পাউবোর বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মো. আল বিরুনি বলেন, সুন্দরবন বন বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে বগী ফরেস্ট স্টেশন অফিসের সামনে ভাঙন রোধে জিও ব্যাগ নদীতে ফেলা হয়েছে। বাজেট স্বল্পতার কারণে বনের অন্যান্য স্থানে ভাঙন প্রতিরোধে কাজ করা সম্ভব হয়নি।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৩ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে