
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কর্মী জমির উদ্দিনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রদল নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরের দিকে উপজেলার আমলা ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক যুবকেরা হলেন আমলা ইউনিয়নের মিটন গ্রামের সোনারুল খানের ছেলে অনিক খান (২৪), একই গ্রামের ফারুক হোসেনের ছেলে নাঈম (২৩) ও নিমাই চাঁদের ছেলে নাঈম (২৩)। তাঁদের মধ্যে অনিক আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
নিহতের স্ত্রী জ্যোৎস্না খাতুন বলেন, প্রায় দেড় বছর আগে কোনো এক ঘটনায় স্থানীয় চায়ের দোকানে অনিককে চড় মেরেছিলেন তাঁর স্বামী। সেই ঘটনার প্রতিশোধ নিতেই তাঁকে হত্যা করা হয়েছে। তবে জমির উদ্দিন কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী ছিলেন না বলেও দাবি করেন তিনি।
জানা গেছে, এর আগে গতকাল সোমবার দুপুরে আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহের সামনে পূর্বশত্রুতার জের ধরে অনিক কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে জমির উদ্দিনের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই তাঁর মৃত্যু হয়।
জানতে চাইলে কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় উপজেলা জাসদের সভাপতি আফতাব উদ্দিনের বরাত দিয়ে জানান, গত ৫ আগস্টের আগপর্যন্ত জমির উদ্দিন জাসদের কর্মী ছিলেন। সংগঠনের নিষ্ক্রিয়তা ও সাংগঠনিক কার্যক্রম না থাকায় তাঁকে আর দেখা যায়নি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। মামলা হলে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২২ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে