খুলনায় পারিবারিক কলহের জেরে স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী খুরশিদা বেগম (৫০) মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকার সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় নিহত ব্যক্তির স্বামী খোকন শিকদারকে গ্রেপ্তার করেছে।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জেরে রূপসা উপজেলার চাঁদপুর গ্রামের খোকন শিকদার তাঁর স্ত্রী খুরশিদা বেগমকে শাবল দিয়ে মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত খুরশিদাকে প্রথমে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে মিশকাত শিকদার বাদী হয়ে রূপসা থানায় তাঁর বাবা খোকন শিকদারের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। আজ শনিবার সকালে পুলিশ খোকন শিকদারকে গ্রেপ্তার করে।
জানা গেছে, খোকন বেশ কিছু দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর বিবাদ লেগে ছিল।
রূপসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান বলেন, স্ত্রী হত্যার অভিযোগে খোকন শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কিশোরগঞ্জের ভৈরবে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী ও তার বাবাকে অপহরণচেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে শহরের কমলপুর নিউটাউন এলাকায় স্থানীয় জনতা অভিযুক্ত ব্যক্তিদের আটক করে ভৈরব থানা পুলিশের হাতে সোপর্দ করে।
২০ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জ্বালানি তেল অবৈধভাবে মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার বেতগাড়ি, আলমবিদিতর ও বড়বিল ইউনিয়নের বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালিত হয়।
২৬ মিনিট আগে
শহরতলির খাদিমপাড়া ইউনিয়নের খিদিরপুর, দলইপাড়া, দত্তগ্রাম ও রুস্তমপুর এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত ললী ছড়া উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ওই ছড়ার জমি দখল করে ঘর বানানোর কারণে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা বিরাজ করছে।
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে ধানের গুদাম থেকে ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন উপজেলার খেদাপাড়া বাজার থেকে এই তেল জব্দ করেন। এই তেল মনিরামপুর বাজারে ফিলিং স্টেশনে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
১ ঘণ্টা আগে