রাজধানী ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক বৃষ্টি খাতুনকে পারিবারিক কবরস্থানে বড় চাচার পাশে সমাহিত করা হয়েছে।
আজ সোমবার রাত ৮টা ২০ মিনিটের দিকে বৃষ্টি খাতুনের মরদেহ বাহী অ্যাম্বুলেন্সটি তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বনগ্রাম পশ্চিমপাড়ায় পৌঁছায়। এ সময় বৃষ্টির মরদেহের অপেক্ষায় থাকা শোকার্ত স্বজন ও গ্রামের মানুষের ঢল নামে। বৃষ্টির লাশবাহী অ্যাম্বুলেস ঘিরে শোকার্তদের মাতম করতে দেখা যায়।
ঢাকায় লাশ হস্তান্তরের খবর নিশ্চিত হওয়ার পর নিহতের দাফনের প্রস্তুতি নেওয়া হয়। নিহত বৃষ্টির বড় চাচা মোবারক শেখের কবরের পাশে তার কবরের জায়গা নির্ধারণ করা হয়েছিল। মরদেহ পৌঁছানোর আগেই সমাজের লোকজন বাড়ি থেকে ১০০ গজ দূরে বাঁশ বাগানের ভেতরে কবর কাটা থেকে দাফনের সমস্ত কাজ সম্পন্ন করে রাখে।
বিকেলে নিহতের গ্রামে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যার পর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনুনর যায়েদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর আব্দুল মজিদসহ গণ্যমান্য ব্যক্তিরা নিহতের বাড়িতে উপস্থিত হন।
রাত পৌনে ১০টার দিকে বনগ্রাম পশ্চিম পাড়ার জামে মসজিদের মাইকে বৃষ্টির জানাজার ঘোষণা দেওয়া হয়। এর পর নিজের বাড়ির আঙ্গিনায় মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। গ্রামের কয়েকশ মানুষ এই জানাজায় অংশ নেন।
রবিউল ইসলাম নামে একজন নিকট আত্মীয় জানাজা নামাজে ইমামতি করেন। জানাজার পরে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে চাচা মোবারক শেখের কবরের পাশে বৃষ্টিকে সমাহিত করা হয়।
গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত হন বৃষ্টি খাতুন। পরিচয় জটিলতার কারণে ১১ দিন পর আদালতের মাধ্যমে আজ সোমবার বিকেলে নিহতের বাবা সবুজ শেখের কাছে শেখ হাসিনা বার্ন ইউনিটের মর্গ থেকে লাশ হস্তান্তর করা হয়।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৬ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে