
অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে খুলনা নগরীর সোনাডাঙ্গার গুহা রেস্টুরেন্টের ম্যানেজার নাজমুল হাসানকে। গতকাল বুধবার রাতে তাঁকে ডুমুরিয়া থেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে পূর্ববিরোধের জেরে সোনাডাঙ্গা গাজী মেডিকেলে কলেজ হাসপাতালের পাশের রেস্টুরেন্ট ‘গুহা’ থেকে নাজমুলকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশের তৎপরতায় তাঁকে ফেরত দিয়ে পালিয়ে যায় অপহরণকারীরা।
জানতে চাইলে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, অপহরণকারীরা নাজমুলের পূর্বপরিচিত। অপহরণকারী সৌরভ একসময় ওই রেস্টুরেন্টে চাকরি করতেন। একটি ল্যাপটপ ও কিছু টাকার বিষয় নিয়ে তিনি চাকরিচ্যুত হন। এ ঘটনার জেরে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কিছু লোক দিয়ে নাজমুলকে অপহরণ করে প্রথমে বটিয়াঘাটা ও পরে পাইকগাছার দিকে নিয়ে যান।
ওসি আরও বলেন, ‘ঘটনার রাতে এক নারীকে দিয়ে নাজমুলের বাড়িতে মুক্তিপণ দাবি করে। পরে বিকাশের মাধ্যমে ওই নারীকে ১০ হাজার টাকা দেওয়া হয়। বিকাশের সূত্র ধরে আমরা তাদের লোকেশন ট্র্যাক করি এবং তাদের সঙ্গে যোগাযোগ করতে থাকি। পুলিশের তৎপরতার কারণে অপহরণকারীরা নাজমুলকে ডুমুরিয়ার একটি স্থানে ফেলে পালিয়ে যায়। পরে নাজমুল থানায় যোগাযোগ করে এবং পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।’
কেএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মাদ তাজুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শোনার পরপর আমরা ও ডিবি পুলিশের একটি টিম কাজ শুরু করে দিই। অপহরণকারীরা তার পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা নিলেও সেটি পরে ফিরিয়ে দেয়।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৫ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে