
খুলনা নগরীতে বাসা দেখার কথা বলে গৃহবধূর হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে এক প্রতারক চক্র। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে খুলনা সদর থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরিফ হাসান রাসেল (২৯), মারিয়া আক্তার মুন্নি (১৯) ও কলি পান্ডে (৪৫)।
পুলিশের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় চয়ন কুমার মণ্ডল নামের এক ব্যক্তি ফেসবুকে বাসাভাড়া দেওয়ার বিজ্ঞাপন দেন। ওই বিজ্ঞাপনের সূত্র ধরে গতকাল শুক্রবার বিকেলে এক পুরুষ ও দুই নারী বাসা দেখতে গিয়ে চয়নের স্ত্রী প্রতিমা মণ্ডলকে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে ফেলেন। পরে তাঁকে বেঁধে রেখে ঘর থেকে ৬২ হাজার টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান তাঁরা।
ঘটনার পর চয়ন মণ্ডল খুলনা সদর থানায় মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে খানজাহান আলী রোডের একটি বাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে একটি পিস্তলসদৃশ লাইটার, তিনটি মোবাইল ফোনসহ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে।
জানতে চাইলে সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা লুটের কথা স্বীকার করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে