
মেহেরপুর শহরের তাহের ক্লিনিকপাড়ার একটি বাসা থেকে কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোররাতে ওই এলাকার মামুনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামুন আফজালের জুতার ফ্যাক্টরির কর্মচারী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দীন আজকের পত্রিকাকে জানান, মেহেরপুর শহরের তাহের ক্লিনিকপাড়ার একটি বাড়িতে আফজাল হোসেন অবস্থান করছেন—এমন একটি সংবাদ দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের রিকুইজেশন (অধিযাচন)।
সেই সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে আফজালকে গ্রেপ্তার করে। পরে তাঁকে থানা হেফাজতে নেওয়া হয়। এ ছাড়া বাড়ির মালিক ও কর্মচারী মামুনকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদে মামুন জানান, গতকাল রোববার রাতে মালিক আফজাল হোসেন তাঁর বাড়িতে আসেন। জেলার যেকোনো একটি সীমান্তের কাঁটাতার পেরিয়ে তাঁর ভারত যাওয়ার কথা ছিল।
ওসি আরও জানান, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি দল মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে। সন্ধ্যার মধ্যে ওই দলটি এখানে পৌঁছানোর কথা রয়েছে। তখন জানা যাবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাতেই পুলিশের ওই দলটির হাতে আফজালকে হস্তান্তর করা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে