
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে খেলার সময় নলকূপের পানির সঙ্গে কীটনাশক মিশিয়ে পান করে অসুস্থ হয়ে পড়েছে ছয় শিশু। গতকাল সোমবার উপজেলার কাচারিতলা গ্রামে এ ঘটনা ঘটে। রাত ৯টার পর তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি শিশুরা হলো একই গ্রামের কামিরুল শাহের ছেলে হোসাইন শাহ (৪), সাইফুল শাহের মেয়ে মরিয়ম (৭), সাগর খায়ের ছেলে আব্দুল্লাহ (৩), হাসান মণ্ডলের মেয়ে জান্নাতুল (৯), রতন শাহের মেয়ে রোকেয়া (৯) এবং মারুফ শাহের মেয়ে মার্ফিয়া (৬)। তাদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
অসুস্থ শিশুদের পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামের রমজান মণ্ডল সোমবার দুপুরে জমিতে কীটনাশক ছিটিয়ে বোতলে কিছু ওষুধ রেখে পাশের আমবাগানে বিশ্রাম নিচ্ছিলেন। পরে তিনি ওই বোতল ফেলে রেখে বাড়িতে চলে যান। বিকেলে ছয় শিশু খেলার সময় না বুঝে অসতর্কতাবশত বোতলের কীটনাশক রাস্তার পাশের নলকূপের ভেতরে দেয়। পরে ওই নলকূপের পানি পান করে। কিছুক্ষণ পর কামিরুল শাহের ছেলে হোসাইন শাহের পেটে ব্যথা শুরু হয়। তখন ওই শিশুর সঙ্গে কথা বলে নলকূপের ধারে গিয়ে কীটনাশকের বোতল পায় অভিভাবকেরা।
পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রাত ৯টার দিকে সদর হাসপাতালে আনা হয়। এদিকে অপর ৫ শিশুর পেট, গলাব্যথা ও বমি শুরু হলে রাতেই তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী ইসলাম টিটু বলেন, ‘শিশুরা বিষ খাওয়ার হিস্ট্রি নিয়ে সদর হাসপাতালে এসেছে। তবে তাদের শারীরিক অবস্থা প্রাথমিকভাবে শঙ্কামুক্ত মনে হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে শিশুদের ভর্তি রাখা হয়েছে।’

যশোরের মনিরামপুরে আরিফ হোসেন (১৭) নামে এক কিশোরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লাশ মাছের ঘেরে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার বালিধা এলাকার মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে মনিরামপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
৬ মিনিট আগে
নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে