রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভা হয়েছে। সভায় বাজার স্থিতিশীল রাখাসহ ৯টি সিদ্ধান্ত হয়। গতকাল সোমবার দুপুরে কেএমপি ভবনে এ সভা হয়। এতে নিত্যপণ্য সরবরাহ স্বাভাবিক রাখাসহ মূল্যনিয়ন্ত্রণ, অবৈধ মজুমদার ও কালোবাজারি বন্ধ করা এবং সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়।
সভায় ৯টি বিষয়ে পুলিশ ও ব্যবসায়ীরা ঐকমত্যে পৌঁছান। সেগুলো হলো দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, পরিবহন খাতে (পণ্য ও যাত্রীবাহী) এবং আড়তে চাঁদাবাজি বন্ধ করা, ভেজাল পণ্য সরবরাহ ও বিক্রি থেকে বিরত থাকা, নিত্যপণ্য অবৈধভাবে মজুত না করা, বাজার অস্থির ও সিন্ডিকেট না করা এবং প্রতিটি দোকানে পণ্যের সরকারনির্ধারিত মূল্যতালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখা।
কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক। এ ছাড়া ছিলেন পুলিশ, র্যাব, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে