
সাতক্ষীরার আশাশুনিতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে ডোবায় পড়ে যায় একটি মোটরসাইকেল। এতে দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার ভোর ৬টার দিকে আশাশুনি উপজেলার কাদাকাটি-দরগাহপুর সড়কের শ্রীধরপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে কালিগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী নয়ন ঘোষ (১৮) ও তাঁর সহপাঠী একই গ্রামের জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম ঘোষ (১৮)। গুরুতর আহত ব্যক্তি হলেন নিহতদের সহপাঠী ও আমিয়ান গ্রামের তারক চন্দ্র ঘোষের ছেলে কর্নেল ঘোষ (১৮)।
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কর্নেল ঘোষ জানান, তিনি, নয়ন ও উইলিয়াম মোটরসাইকেলে মঙ্গলবার বেলা ২টার দিকে তালা উপজেলার জেঠুয়া গ্রামের শ্রীশ্রী হরিবালা আশ্রমে নামযজ্ঞ অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে বুধবার ভোরে মোটরসাইকেলে চেপেই বাড়ি ফিরছিলেন। বাইক চালাচ্ছিলেন উইলিয়াম। ভোর ৬টার দিকে কাদাকাটি-দরগাহপুর সড়কের শ্রীধরপুর সেতুর প্রাচীরে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগে পাশের একটি ডোবায় পড়ে নয়ন ও উইলিয়াম ঘটনাস্থলেই মারা যান। পথচারীরা তাঁকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, দুই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে থানা কমপ্লেক্সে রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৬ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৪ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩০ মিনিট আগে