
খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন শেখকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বৃহস্পতিবার রাতে ফরিদপুর জেলার কোতোয়ালি মডেল থানার জোয়াইড় মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার র্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি এবং র্যাব-১০, সিপিসি-৩, ফরিদুর—এই যৌথ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার আসামিকে ফরিদপুরের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জানুয়ারি খুলনা মহানগরীর খালিশপুর থানার মামুর আস্তানার ৬ নম্বর পল্টনঘাট ভৈরব নদের পশ্চিম পাশে রাজীবের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ফুফাতো ভাই ইয়াসিন মোল্লা শিপন শেখসহ কয়েকজনের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, শিপন শেখ ও মামলার অন্যান্য আসামিদের সঙ্গে রাজীব একসঙ্গে চলাফেরা করতেন। মামলার আসামিরা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতেন। এ কারণে রাজীব তাঁদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হন আসামিরা। ৩ জানুয়ারি রাত অনুমান পৌনে ৩টায় মোবাইল ফোনে কল পেয়ে রাজীব তাঁর স্ত্রীকে জানান, শিপন ও আকতার তাঁকে ডাকছেন। এরপর বাড়ি থেকে বের হওয়ার পর রাজীবের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ৯ জানুয়ারি লাশ উদ্ধারের খবর পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে তাঁর স্ত্রী লাশটি রাজীবের বলে শনাক্ত করে।

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
২ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
২ ঘণ্টা আগে