
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করেছে র্যাব। সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের তিনটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি বলে জানানো হয়েছে। আজ বুধবার ভোরে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সদর দপ্তর থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
রশীদুজ্জামান খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন। ২০০৯ সালে তিনি পাইকগাছা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন রশীদুজ্জামান, কিন্তু জামানত বাজেয়াপ্ত হয় তাঁর।
দ্বাদশ জাতীয় নির্বাচনে খুলনা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো এমপি হন। তিনি পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে