
নিষিদ্ধ ঘোষিত সংগঠন মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর মেহেদী হাসান রুবেলকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন মীর রুবেল মাগুরা টার্মিনালে অবস্থান করছেন। গতকাল সোমবার রাত ১টায় পুলিশ অভিযান চালিয়ে তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করে। ওসি আরও জানান, মীর রুবেলের নামে তিনটি মামলা রয়েছে।
মীর মেহেদী হাসান রুবেল মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে ২০১১ সালের ১১ অক্টোবর থেকে ২০১৭ সালের ৮ মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। সভাপতি হিসেবে ২০১৭ সালের ৯ মে নির্বাচিত হন। ২০২২ সালের ১৬ মার্চ পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৬ মার্চ মাগুরা জেলা ছাত্রলীগের নতুন কমিটি (নাহিদ খানকে সভাপতি ও হামিদুল ইসলাম হামিদকে সাধারণ সম্পাদক) ঘোষণা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মামলায় আসামি হিসেবে নাহিদ খান ও হামিদুল ইসলামের নাম রয়েছে। তবে তারা দুজনই পলাতক রয়েছে।
পুলিশ জানায়, বর্তমানে মীর রুবেল থানা হেফাজতে আছেন। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৭ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে