
সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগের উপসমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমনসহ দুজনকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ শনিবার তাঁদের পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তামাবিল বিওপির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি তাঁদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে।
আটক মোখলেছুর রহমান সুমন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা ইম্বরদী গ্রামের ইরফান মাতব্বরের ছেলে এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহসভাপতি। আর অন্য আটক কামাল উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার উজুহাত গ্রামের আবুল কালামের ছেলে।
জানা যায়, মোখলেছুর রহমান সুমন ভারতে পালাতে ১ লাখ টাকার চুক্তি করেন আবুল কালামের সঙ্গে। সুমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলা, দমনপীড়নসহ নানা অভিযোগে অভিযুক্ত ও পলাতক আসামি।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে