
বগুড়ার শাজাহানপুরে আত্মগোপনে থাকা এক স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ওই বাড়িতে মজুত করা আলু, পেঁয়াজ, ধানবীজসহ কিছু পুরোনো আসবাব পুড়ে গেছে।

স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।

ঠাকুরগাঁওয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সাবেক ছাত্রলীগ নেতাসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা ও সাবেক পৌর কাউন্সিলর লুৎফর রহমান মিন্টুকে স্থানীয় জনগণ আটকের পর গণপিটুনি এবং ছুরিকাঘাত করে পুলিশে দিয়েছে। আজ শনিবার বেলা ৩টার দিকে বগুড়া পৌর এলাকার কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। মিন্টু বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং বগুড়া পৌরসভার...