
পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি; বরং দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানাল দলটি। ইউপিডিএফের (গণতান্ত্রিক) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) খাগড়াছড়ি সদরের মধুপুর এলাকার দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এই বক্তব্য তুলে ধরে দলটি।
ব্রিফিংয়ে দলের সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা বলেন, ইউপিডিএফের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা (তরু) এবং সাবেক সাধারণ সম্পাদক মিটন চাকমা দুর্নীতি, অর্থ আত্মসাৎ, দলীয় কর্মীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণসহ নানা ধরনের গঠনতন্ত্র বহির্ভূত কাজে লিপ্ত আছেন। দলীয় পদ হারানোর ভয়ে ২০ থেকে ২৫ জন অনুগত সদস্য নিয়ে খাগড়াছড়ি ছেড়েছেন কেন্দ্রীয় সভাপতি।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে দাবি করে দলের পক্ষ থেকে আরও জানানো হয়, বিশ্বস্ত সূত্রে তাঁরা জানতে পেরেছেন যে অনুগত সদস্যদের নিয়ে কেন্দ্রীয় সভাপতি সন্তু লারমা-সমর্থিত জনসংহতি সমিতির কাছে আশ্রয় নিয়েছেন। সেই সঙ্গে তাঁর নামে একটি আইডি থেকে দলের সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়ে বানোয়াট ও বিভ্রান্তিমূলক মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।
ব্রিফিংয়ে বলা হয়, ইউপিডিএফ (গণতান্ত্রিক) দল বিলুপ্ত করার মতো একটি গঠনতন্ত্র বহির্ভূত ঘোষণা ষড়যন্ত্রের অংশ। কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল কান্তি চাকমা ও মিটন চাকমা ছাড়া বাকি সব সদস্য বর্তমানে খাগড়াছড়ি জেলায় অবস্থান করছেন।
ব্রিফিংয়ে ইউপিডিএফের (গণতান্ত্রিক) সহসভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) সমীরণ চাকমা, সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমা, সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দিপন চাকমা, কেন্দ্রীয় সদস্য সবিনয় চাকমাসহ পার্টি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৭ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে