
খাগড়াছড়ির মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী মো. হুমায়ুন কবির ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হেমাটোলজি বিভাগে চিকিৎসাধীন। কেমোথেরাপি ও ইনজেকশনের মাধ্যমে চলছে তার চিকিৎসা। এ কারণে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না সে, যা তাকে গভীরভাবে মর্মাহত করেছে।
কলেজ সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী। গত রমজানের শুরুতে হঠাৎ ধরা পড়ে তার ব্লাড ক্যানসার। আর্থিক সংকটে প্রাথমিক চিকিৎসার পর থেমে যায় তার চিকিৎসা কার্যক্রম। বিষয়টি জানাজানি হলে উপজেলার মানবিক স্বেচ্ছাসেবীরা এগিয়ে আসেন। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে সাহায্য চেয়ে তাঁরা প্রায় পৌনে তিন লাখ টাকা সংগ্রহ করেন। এরপর হুমায়ুনকে আবারও চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
গত এক মাসে ছয় দফা কেমোথেরাপি নেওয়ার পর কিছুটা সুস্থতার দিকে যাচ্ছে হুমায়ুন। তবে এখনো চিকিৎসকদের কড়া নির্দেশে তাকে জনসমক্ষে যাওয়া বা স্বাভাবিক চলাচল থেকে বিরত থাকতে হচ্ছে।
গতকাল রোববার আজকের পত্রিকাকে হুমায়ুন কবির বলেন, ‘খুব ইচ্ছে ছিল পরীক্ষায় বসার। লেখাপড়া করে একজন মানবিক ও নৈতিক মানুষ হয়ে মা-বাবার পাশে দাঁড়াতে চেয়েছিলাম। কিন্তু ভাগ্য আমাকে থামিয়ে দিয়েছে। চিকিৎসকদের পরামর্শে পরীক্ষাকেন্দ্রে যেতেও পারিনি। সহপাঠীদের সঙ্গে দেখা করে দোয়া চাওয়ার ইচ্ছেটাও অপূর্ণ রইল। তবে আমার পাশে যাঁরা দাঁড়িয়েছেন, আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে