
জয়পুরহাট আদালতে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (১৮ ডিসেম্বর) দিনদুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।
মামলার রায় ঘোষণার পরপরই আদালত চত্বর থেকে জেলা বিএনপির নেতা–কর্মীরা জয়পুরহাট শহরে একটি আনন্দ মিছিল বের করেন।
মামলার নথি ও সংক্ষিপ্ত বিবরণ এবং পুলিশ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ডিসেম্বর মাসে লন্ডনে বিএনপি আয়োজিত একটি সেমিনারে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে একই বছরে ১৭ ডিসেম্বর পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় ২০১৪ সালের ২২ ডিসেম্বর জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।
মামলায় এক কোটি টাকার সম্মানহানির দাবি জানান বাদী। এরপর যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে জয়পুরহাট সদর থানায় ২০১৫ সালের ২৮ মে বৃহস্পতিবার বিকেলে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দাখিল করা ওই মামলাটি রেকর্ড করা হয়। পরে মামলাটি তদন্ত করেন তৎকালীন এসআই মোখলেছুর রহমান। এরপর তিনি ২০১৬ সালের ৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এরপর দীর্ঘ শুনানি ও যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ বুধবার জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায় এ রায় ঘোষণা করেন।
এ মামলায় সরকারি পক্ষের আইনজীবী ছিলেন শাহনুর রহমান শাহিন পাবলিক প্রসিকিউটর (পিপি), এ টি এম মুজাহিদুল আলম মুনা এপিপি। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন নাজমুল ইসলাম জনি।
জয়পুরহাট আদালতের পিপি শাহানুর রহমান শাহিন জানান, তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আনীত মামলার কোনো ভিত্তি ছিল না। আদালতের ওপর বিগত ফ্যাসিস্ট সরকারের হস্তক্ষেপ ছিল। ফলে ন্যায়বিচার থেকে তারেক রহমানকে বঞ্চিত করা হয়েছিল। আজ আদালত মামলাটি পর্যালোচনা করেন। পর্যালোচনায় দেখা যায়, যে তথ্যের ভিত্তিতে মামলাটি করা হয়েছিল, মামলার তদন্তকারী কর্মকর্তা সে বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। তাই বিজ্ঞ আদালত এ মিথ্যা মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২০ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে