
জয়পুরহাটে ১৬টি স্বর্ণের বারসহ মিনহাজুল ইসলাম (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার দুপুরে জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম উচনা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিনহাজুল ইসলাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম উচনা সীমান্ত এলাকার জহির উদ্দিনের ছেলে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের হাটখোলা বিওপির নায়েক মো. আতাউর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে ঘটনা স্থলে অভিযান চালিয়ে মিনহাজুল ইসলামকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৬টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ বিষয়ে আজ বিকেলে জেলার পাঁচবিবি থানায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়সাল বিন আহসান বলেন, জব্দ স্বর্ণ ও মোটরসাইকেলসহ পাচারকারী মিনহাজুল ইসলামের বিরুদ্ধে পাঁচবিবি থানা মামলা দিয়ে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে