
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সড়কের ওপর শুকাতে দেওয়া খড়ের কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুলাভাই ও শ্যালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বোন। আজ সোমবার (১ জুন) দুপুরে উপজেলার নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খড়িকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কালাই উপজেলার পূর্ব সরাইল গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৮) ও তাঁর শ্যালক হারুঞ্জা গ্রামের সামছুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন (১২)। আহত হয়েছেন ইমনের স্ত্রী সুরাইয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমন খন্দকার তাঁর স্ত্রী ও শ্যালককে নিয়ে মোটরসাইকেলে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে খড়িকাটা এলাকায় সড়কের ওপর শুকাতে দেওয়া খড়ের ওপর মোটরসাইকেলের চাকা পিছলে তাঁরা সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ইমন খন্দকার নিহত হন। গুরুতর আহত ফেরদৌসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। আহত সুরাইয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদুল আলম জানান, সড়কের ওপর খড় শুকাতে দেওয়ার কারণেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে