
ইচ্ছার বিরুদ্ধে সমকামিতায় বাধ্য করার জেরে ঝিনাইদহের ব্যবসায়ী তোয়াজ উদ্দিনকে (৫৭) হত্যা করা হয়। ঘটনার ২০ দিন পর পুলিশের কাছে স্বীকারোক্তিতে এমনটি জানান আসামি ও মাদ্রাসাছাত্র তানভীর হাসান (১৮)।
আজ মঙ্গলবার ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল সোমবার দুপুরে খুলনার বটিয়াঘাটা থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যার মূল আসামি তানভীর হাসানকে গ্রেপ্তার করা হয়। তিনি যশোর জেলার কোতোয়ালি কামারগন্যা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
পুলিশ জানায়, ৩ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার কেশবপুর গ্রামে তোয়াজ উদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় বাসিন্দারা তাঁর স্বজনদের খবর দেন। পরে স্বজনেরা জানালা দিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ও ঘরের তালা ভেঙে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
যশোর শহরে যাতায়াতের সূত্র ধরে ২০২২ সালে কোতোয়ালি থানা এলাকার তানভীর হাসানের সঙ্গে পরিচয় হয় তোয়াজ উদ্দিনের। স্ত্রী ও সন্তান না থাকায় তোয়াজের সঙ্গে তানভীরের সমকামিতার সম্পর্ক তৈরি হয় এবং বিভিন্ন সময় তাঁর ঢাকা ও ঝিনাইদহের বাসায় যাতায়াত ছিল তানভীরের।
এর সূত্র ধরে চলতি মাসের ১ তারিখে তাঁরা কেশবপুর গ্রামের বাড়িতে আসেন। ওই রাতে তোয়াজ উদ্দিন জোরপূর্বক তানভীরের সঙ্গে সমকামিতায় জড়ান। এতে তানভীর ক্ষুব্ধ হয়ে পাশে থাকা শিলপাটার পাথর দিয়ে তাঁর মাথায় উপর্যুপরি আঘাত করে হত্যা করে পা বেঁধে ঘরের বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যান।
এরপর ৩ তারিখে মরদেহ উদ্ধারের পরদিন নিহত ব্যক্তির ভাই বাদী হয়ে সদর থানায় মামলা করেন। সে থেকে সদর থানা-পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সদস্যরা হত্যার তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় গতকাল খুলনা থেকে মূল আসামি তানভীর হাসানকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এ তথ্য জানা যায়। এ বিষয়ে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তবে হত্যার মোটিভ অন্যদিকে নেওয়ার জন্য তোয়াজ উদ্দিনের ঘরের দেয়ালে ‘মারার কারণ সে মুহাম্মদ (সা.)-কে গালি দিয়েছে, তাঁর নামে খারাপ কথা বলেছে। আল্লাহু আকবার।’ কথা লিখে রেখেছিলেন তানভীর।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৯ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১৩ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে