
ঝিনাইদহ জেলা শহরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম তানভির হাসান (৩৬)। এ ঘটনায় তাঁর এক বন্ধু আহত হয়েছেন। আজ শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ক্যাডেট কলেজের সামনে এ ঘটনা ঘটে।
তানভির হাসান শহরের কালিকাপুর এলাকার আবুল বাসার বিশ্বাসের ছেলে। এ ঘটনায় আকাশ হোসেন নামের আরেক আরোহী আহত হয়েছেন। তাঁকে সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভির হাসান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্ধু আকাশ হোসেনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহর থেকে শৈলকুপার দিকে যাচ্ছিল তানভির হাসান। পথিমধ্যে ক্যাডেট কলেজের সামনে সড়কের গতিরোধকে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন দুই বন্ধু। এ সময় তানভিরকে একটি গাড়ি এসে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহত আকাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান এবং তানভিরের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
তানভিরের বাবা আবুল বাসার বিশ্বাস বলেন, ‘ছেলে তার বন্ধুর মোটরসাইকেল নিয়ে বাইরে বের হয়েছিল। এখন ফিরল লাশ হয়ে। আমার বুক খালি হয়ে গেল।’
আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় নিহত ও আহত যুবকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে