
ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খানের বিএনপিতে যোগ দেওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে। তাঁরা বলছেন, আদর্শ বিবর্জিত হয়ে স্বার্থসিদ্ধির জন্য তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। আর গণঅধিকারের দাবি, তাঁর (রাশেদ খান) বিএনপিতে যোগদান একটি কৌশল। ভোটের পর আবার তিনি নিজ দলে ফিরবেন।
আজ শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন রাশেদ খান। পরে আনুষ্ঠানিকভাবে তাঁকে দল থেকে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।
খবরটি ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও দলীয় মনোনয়নপ্রত্যাশীরা। তাঁরা এ মনোনয়ন বাতিল করে বিএনপির স্থানীয় কোনো একজনকে প্রার্থী করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন।
এর আগে গত শুক্রবার এই আসনের দুজন মনোনয়নপ্রত্যাশী ও তাঁদের সমর্থকেরা কাফনের কাপড় পরে তাঁকে (রাশেদ খান) প্রত্যাহারের জন্য একজোট হয়ে বিক্ষোভ ও গণপদত্যাগের ঘোষণা দেন।
জানতে চাইলে রাশেদ খান মোবাইলে ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এ বিষয়ে এখন আর কোনো মন্তব্য করতে চাই না। এলাকায় ফিরে কথা বলব। আর যা বলার তা ঢাকাতে বলেছি সাংবাদিকদের।’
তবে তাঁর যোগদানকে নির্বাচনী কৌশল বলে জানান জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দলীয় সিদ্ধান্তেই রাশেদ খান বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি আবার যথাসময়ে গণঅধিকারে ফিরবেন। নির্বাচনী কৌশল হওয়ার কারণে তিনি বিএনপিতে যোগ দিলেও আমরা তাঁর পক্ষে নির্বাচনে কাজ করব। রাশেদ খান আবার ব্যাক করবেন বা কী করবেন, এটাও দলীয় সিদ্ধান্তে হবে।’
দলের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘৫ আগস্টের পর এই উপদেষ্টা পরিষদের দায়িত্ব ছিল নূর ও রাশেদ এবং গণঅধিকার পরিষদের নতুন প্রজন্ম রাজনীতিতে যে প্রেক্ষাপট রচনা করেছিল, সেই ত্যাগী নেতাদের সংসদে নেতৃত্বের বিষয় সহজতর করা। কিন্তু তারা বড় দল দলগুলোর দ্বারা বায়াস্ড হয়ে এই পথটাকে কঠিন করেছে। আরপিও জারি করে আজকের এ কৌশল করেছে কুচক্রী মহল। আরপিওর ফাঁদে পড়ে রাশেদকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে, রাষ্ট্র বাধ্য করেছে। সে সিদ্ধান্ত নিয়েছে, এখন বিএনপিতে যুক্ত হয়ে সংসদে তার বিপ্লবী চেতনা, শহীদদের বক্তব্য তুলে ধরবে।’
অপর এক প্রশ্নের জাবাবে জেলা সভাপতি বলেন, রাশেদ খান দেশের জন্য ওই জায়গা গেছে। রাশেদ খান এই মুহূর্তে বিএনপি আমরা গণঅধিকার, আমরা সাবেক সাধারণ সম্পাদককে সহযোগিতা করছি না, আমরা সহযোগিতা করছি বিএনপির সঙ্গে সমঝোতার দলীয় সিদ্ধান্তের কারণে।’
এ দিকে রাশেদ খানের যোগদানের বিষয়ে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ মোবাইল ফোনে বলেন, ‘আমি এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করব না। দলীয় নেতা-কর্মীদের নিয়ে সভা ডেকেছি। সভা শেষে বাকি কথা হবে।’
ঝিনাইদহ-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘গণঅধিকার থেকে নির্বাচনে বিজয়ী হতে পারবে না, এ জন্য আদর্শ বিবর্জিত হয়ে স্বার্থসিদ্ধির জন্য তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
১৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে