
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ রোববার শৈলকুপা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজুর রহমানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় মো. আসাদুজ্জামান বলেন, ‘আমি যদি নির্বাচিত হই, তাহলে প্রথম অঙ্গীকার দেশে সুশাসন নিশ্চিত করা। সুশাসনের সঙ্গে সম্পৃক্ত যা কিছু আছে, সেই পরিবেশ নিশ্চিত করা।
শিক্ষা, নারীদের অধিকার, দুর্নীতিমুক্ত সমাজ, মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা; এই সবকিছুর জন্য কাজ করব। আইনের শাসন নিশ্চিত করা সর্বোপরি দেশের মানুষ যাতে আজীবন তার নিজের পছন্দমতো ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই আমার অঙ্গীকার।’
এ ছাড়া ঝিনাইদহ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের জেলা সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বেলা ১টার দিকে সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র জমা দেন।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১২ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে