
ঝিনাইদহের শৈলকুপায় ঈদুল আজহা উপলক্ষে কেনাকাটা করতে বেরিয়ে ট্রাকচাপায় শিশুসন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তাঁরা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভাটই বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামের মোস্তফা মণ্ডল (৪৩), স্ত্রী সেলিনা খাতুন (৩৮) ও তাঁদের ছেলে মাহিম (৮)। এ ঘটনায় অভিযুক্ত ট্রাকচালককে আটক এবং ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
জানা গেছে, বিকেলে মাইলমারী গ্রাম থেকে মোটরসাইকেল স্ত্রী ও সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটা করতে শহরে যাচ্ছিলেন মোস্তফা মণ্ডল। তাঁরা ভাটই বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক এসে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মাহিমের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশের সদস্যরা গুরুতর আহত মোস্তফা ও সেলিনাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কিছুক্ষণ পর তাঁরাও মারা যান।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মারুফ হোসেন বলেন, ঘটনাস্থলে ওই দম্পতির শিশুসন্তানের মৃত্যু হয়। আহত স্বামী ও স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে আনার পর তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত ট্রাকচালককে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছোঁয়া ইসরাইল আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক দম্পতিকে নিয়ে আসার পর তাঁদের হাসপাতালে ভর্তি রাখা হয়। কিছুক্ষণ পর তাঁরা মারা যান।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে