ঝিনাইদহের কোটচাঁদপুর

দেশে আম উৎপাদনের দ্বিতীয় বৃহত্তম অঞ্চল হিসেবে খ্যাত ঝিনাইদহের কোটচাঁদপুর। এখানে অনেক নামী জাতের আম চাষ হচ্ছে, যা কয়েকবার বিদেশে পাঠানো হয়েছে। এই ফল রপ্তানিযোগ্য করতে স্থানীয় চাষিরা উৎপাদনে ব্যবহার করছেন ব্যাগ ও গ্যাপ পদ্ধতি। কিন্তু এখন সংশ্লিষ্ট প্রকল্পের আওতাভুক্ত না থাকায় এখানকার আম রপ্তানি করা যাচ্ছে না।
চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোটচাঁদপুরে উন্নত জাতের মধ্যে হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, গোবিন্দ, বানানা, হাঁড়িভাঙ্গা, কাটিমন, বারি ৩ ও ৪, বিশ্বনাথ এবং মল্লিকা আম চাষ করা হচ্ছে। এর মধ্যে বিদেশে রপ্তানির উদ্দেশ্যে বানানা, কাটিমন, হিমসাগর ও আম্রপালি ব্যাগ ও গ্যাপ পদ্ধতিতে চাষ করছেন চাষিরা।
চার বছর আগে আব্দুল আজিজ কোটচাঁদপুরে ব্যাগ পদ্ধতিতে আমের চাষ শুরু করেন। এখন তাঁকে অনুসরণ করে অন্য চাষিরা ব্যাগে আম চাষ শুরু করেছেন। এ বছর তাঁরা প্রায় ৫০ হাজার ব্যাগে আম চাষ করেছেন। এ ছাড়া গ্যাপ পদ্ধতি অনুসরণ করেও চাষ করা হচ্ছে আম। এতে করে ১০০-১৫০ টন আম এখান থেকে রপ্তানির জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আমচাষি আবুল হোসেন। তিনি এ বছর ১০ বিঘা জমিতে আমের চাষ করেছেন। এর মধ্যে ২ টন হিমসাগর আর ১০ টন আম্রপালি রপ্তানিযোগ্য করে ব্যাগ ও গ্যাপ পদ্ধতিতে চাষ করা হয়েছে।
আবুল হোসেন বলেন, যদি আমের ব্যাগপ্রতি ১ টাকা ব্যয় হয়, তারপরও বাজারের আমের তুলনায় কেজিতে ৫০-৮০ টাকা দামে ব্যবধান থাকে এই আমের। ব্যাগের আম প্রাকৃতিক এবং বিষ ও পোকামুক্ত হয়। এ জন্য বাজারে চাহিদাও ভালো। এই আম যদি বিদেশে পাঠানো যেত, তাহলে চাষিরা অনেক বেশি লাভবান হতেন। সরকারও লাভবান হতো।
এ নিয়ে কথা হলে উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, ‘এ বছর আম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ হাজার ৩০০ হেক্টরে, যা গত বছরের তুলনায় বেশি। আমি শুনেছিলাম এক-দুবার ক্রেতাদের মাধ্যমে বিদেশে আম রপ্তানি করা হয়েছিল কোটচাঁদপুর থেকে। এরপর আর রপ্তানি করা হয়নি। এ বছর কথাবার্তা চলছে ক্রেতাদের সঙ্গে।
তাঁরা আমাদের আম্রপালি কিনবেন বলে জানিয়েছেন।’
যোগাযোগ করা হলে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায় বলেন, ‘আমি বাজারে ঘুরে দেখলাম অনেক ভালো আম হয় এখানে। তবে আম রপ্তানিতে কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। বিদেশে আম রপ্তানির জন্য “রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প” আছে। এ প্রকল্পের মাধ্যমে দেশের আম বিদেশে রপ্তানি করা হয়। ইতিমধ্যে এ বছর ওই প্রকল্পের মাধ্যমে ৫ টন আম চীনে রপ্তানি করা হয়েছে। আমাদের আম ওই প্রকল্পের আওতায় না থাকায় রপ্তানি হচ্ছে না। ভবিষ্যতে প্রকল্পভুক্ত করা হবে।’

বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৫ মিনিট আগে
শাহজাদপুরে জমিতে সেচ দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে একই গ্রামের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের শাহজাদপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
১৬ মিনিট আগে
চট্টগ্রামে পুলিশি পাহারায় থাকা স্মার্ট গ্রুপের এমডি ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের বাসা লক্ষ্য করে গুলি একটি বিচ্ছিন্ন ঘটনা, এতে পুলিশের ব্যর্থতাও রয়েছে। এ মন্তব্য করেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী। গতকাল রোববার রাতে দামপাড়া পুলিশ লাইনসে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কার্যালয়ে
২২ মিনিট আগে