
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদীর (মহুল) বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে ১০-১২ জনের একটি দল ভাঙচুর চালায় বলে অভিযোগ নিরাপত্তাকর্মীর।
বাড়ির নিরাপত্তাকর্মী হাসান জনি বলেন, মাগরিবের আজানের সময় অজ্ঞাত পরিচয়ের ১০-১২ জন হঠাৎ বাড়ির মধ্যে প্রবেশের চেষ্টা করে। দুজন ভেতরে গলিতে প্রবেশ করে বাড়ির প্রধান ফটকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল, চেয়ার, সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং তাঁকে মারধর করে। বাড়ির মধ্যে আরেকটি ফটক ভেতর থেকে তালা লাগানো থাকায় মূল ভবনে প্রবেশ করতে পারেনি হামলাকারীরা।
নাসের শাহরিয়ার জাহেদীর পরিচালিত জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়কারী তবিবুর রহমান লাবু বলেন, নাসের শাহরিয়ারের পরিবারের সবাই ঢাকায় থাকে। বাড়িতে তেমন কেউ থাকে না বলে বাড়ির নিরাপত্তাব্যবস্থা বর্তমানে শিথিল রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হঠাৎ ১০-১২ দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে ভাঙচুর করে।

তবিবুর রহমান লাবু জানান, নাসের শাহরিয়ার চিকিৎসার জন্য বর্তমানে দেশের বাইরে রয়েছেন। লাবু বলেন, ‘তাঁর (নাসের) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তাঁর সঙ্গে পরামর্শ করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনাটি শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে