
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খায়। এতে খালিদ হোসেন (১৭) ও তামিম হোসেন (১৭) নামের দুই কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সজীব হোসেন (১৬) নামে আরও একজন। আজ রোববার সকাল ৬টার দিকে আলমডাঙ্গা উপজেলার পারলক্ষ্মীপুর গ্রামের মাঠে এই দুর্ঘটনা ঘটে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত খালিদ ঝিনাইদহ জেলার বুড়া গ্রামের সেন্টু মিয়ার ছেলে এবং তামিম একই এলাকার আরিফ হোসেনের ছেলে। আহত সজীবকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতরা সম্পর্কে চাচাতো ভাই।
আলমডাঙ্গা থানার ওসি শেখ গণি মিয়া বলেন, ‘আজ সোমবার সকালে কৃষকেরা মাঠে যাওয়ার পথে পারলক্ষ্মীপুর মাঠের রাস্তার পাশে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজনকে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। ঘটনাস্থলে আমরা দুজনকে মৃত অবস্থায় এবং একজনকে আহত অবস্থায় পেয়েছি। আহত কিশোরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।’
ওসি আরও বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে