
অনলাইন গেমে আসক্ত হয়ে ৬ মাসে ৪ লাখ টাকা। এরপর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন মতিয়ার রহমান নয়ন (২২) নামের এক যুবক। বর্তমানে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এর আগে গতকাল রোববার (১৩ নভেম্বর) সকালে উপজেলার কোটচাঁদপুরে ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নয়ন কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের মোস্তফা কামালের ছেলে।
মতিয়ার রহমান (নয়নের) চাচা বিল্লাল হোসেন বলেন, ‘নয়ন ফুলবাড়ি গ্রামে বেতনে ইন্টারনেট লাইনে কাজ করে। আর বাকি সময় বাড়ির পাশের মাঠে গিয়ে মগ্ন থাকত মোবাইলে। তবে কী করতেন জানতাম না। বিষ খাওয়ার পর জানতে পারলাম অনলাইন গেম নিয়ে ব্যস্ত থাকত সব সময়।’
বিল্লাল হোসেন বলেন, ‘গেল ৪ মাসে নয়ন তাঁর মায়ের কাছ থেকে ৪ লাখ টাকার মতো নিয়েছে। রোববার সকালে সর্বশেষ ৭ হাজার টাকা নেয়। এরপর তা মোবাইলে ভরে চলে যায় মাঠে। কিছুক্ষণ পর জানতে পারি সে বিষপান করেছে। পরে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করা হয়। বর্তমানে নয়ন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।’
এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কৃষ্ণ কমল পাল সাগর বলেন, ‘সকালে রাউন্ডের সময় নয়ন নামের রোগীকে আমি দেখেছি। সে ঘাস পোড়া বিষ খেয়েছে। এতে করে মুখের ভেতর ক্ষতের সৃষ্টি হয়েছে। চিকিৎসা চলছে। তবে শঙ্কা মুক্ত বলা যাচ্ছে না।’

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩২ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে