ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের ভবন মেরামত ও নতুন ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ঝালকাঠির হিমানন্দকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধন চলাকালেহিমানন্দকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুমি আক্তার, মেহেনাচ আক্তার, সচীন দেবনাথ, দ্বীপজয় বেপারী ও তমা খানম বক্তব্য রাখে।
বক্তারা বলে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে হিমানন্দকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের টিনের চালা উড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রেণি কক্ষে পাঠদান করা সম্ভব নয়। তাই বাধ্য হয়ে পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে ক্লাস করতে হচ্ছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই দ্রুত ঘূর্ণিঝড় সিত্রাংয়ে বিধ্বস্ত টিনের ভবন মেরামত এবং একটি নতুন ভবন নির্মাণের দাবি জানাচ্ছি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
ধোবাউড়া থানার ওসি সাইফুল ইসলাম বলেন, শিশুটির শরীরে কিছু আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে দেখে ধর্ষণের ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
৭ মিনিট আগে
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২২ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
২৯ মিনিট আগে