যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচারের সময় ইছামতী নদীতে ডুবে যাওয়া মশিয়ার রহমানের লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মশিয়ারের শরীরে বেঁধে রাখা ৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি ২০০ গ্রাম ওজনের ৪০টি সোনার বার উদ্ধার হয়েছে। গতকাল বুধবার দুপুরে শার্শার অগ্রভুলোট সীমান্তের ইছামতী নদী থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা লাশটি উদ্ধার করেন।
এর আগে গত রোববার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মশিয়ার। গতকাল ইছামতী নদীতে লাশ ভেসে ওঠে তাঁর।
স্থানীয় লোকজন জানান, সম্প্রতি যশোর সীমান্তপথে ভারতে বেড়েছে সোনা পাচার। গত রোববার বাড়িতে ছিলেন গোগার হরিসচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মশিয়ার। এদিন তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান একই এলাকার কয়েকজন বাসিন্দা। পরে নদীপথে ভারতে সোনা পাচারের সময় ডুবে যান তিনি। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ডুবুরি দল দিয়ে দুই দিন নদীতে তল্লাশি চালিয়েও লাশ উদ্ধার করতে পারেনি। ঘটনার চার দিন পর গতকাল নদীতে মশিয়ারের লাশ ভেসে উঠলে বিজিবি সদস্যরা উদ্ধার করেন।
শার্শার গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবর রহমান জানান, সোনা পাচার করতে গিয়ে প্রাণ গেছে মশিয়ারের। তাঁকে যারা এ পথে নামিয়েছে, তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
শার্শা থানার ওসি মনিরুজ্জামান জানান, বিজিবি সদস্যরা থানায় লাশ হস্তান্তর করার পর ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
২৯ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৩৬ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগে