
যশোরের ঝিকরগাছায় ১ কোটি টাকার পাকা রাস্তা নির্মাণের মাত্র ২৭ দিন পরেই মাঝখানে বড় গর্ত তৈরি হয়েছে। ধসে গেছে আরও দুটি জায়গা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এই অবস্থা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বল্লা নারিকেলতলা মোড় থেকে সেগুনবাগান হয়ে কপোতাক্ষ নদ পর্যন্ত এক কিলোমিটার সড়কটি নির্মাণ করে। যশোর অঞ্চল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তার জন্য ব্যয় ধরা হয়েছিল ১ কোটি ৪ লাখ ১০ হাজার ৩৫৯ টাকা। গত ৩০ মে রাস্তার কাজ শেষ হয়।
সোমবার বিকেলে সরেজমিনে দেখা যায়, বড় একটি গর্তে ঠিকাদারের লোকজন ইটের খোয়া ফেলছেন। গর্তটি গভীর ও বিস্তৃত। রাস্তার সিরার পুকুর এবং মোমরেজ আলীর বাড়ির পেছনের অংশেও ধস নেমেছে।
স্থানীয় বাসিন্দা মো. নজরুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে গিয়ে দেখি রাস্তা বসে গিয়ে বড় গর্ত হয়েছে। আমরা তালপাতার মাধ্যমে চিহ্ন দিয়ে রাখি, যাতে কেউ পড়ে না যায়।’
আরেক বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমান মনি বলেন, ‘রাস্তাটির কাজ একদম ভালো হয়নি। শেষ হওয়ার সপ্তাহ না যেতেই নষ্ট হতে শুরু করল। এখনই পিচ উঠে যাচ্ছে।’
তবে রাস্তা নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স হৃদয় কনস্ট্রাকশনের অংশীদার নাজমুল ইসলাম তুষার দাবি করেন, ‘কাজ খারাপ করা হয়নি। সব কাজ ইঞ্জিনিয়ার অফিসের উপস্থিতিতে হয়েছে। গর্তের জায়গায় নিচের কার্লভাট সরে যাওয়ায় এমনটা হয়েছে।’
ঝিকরগাছা উপজেলা প্রকৌশলী মো. সায়ফুল ইসলাম মোল্লা বলেন, ‘বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে নিচে থাকা একটি পাইপ এবং আরেক জায়গায় সোল্ডার ভেঙে পানি জমার কারণে সমস্যা হয়েছে। এগুলো ঠিক করে দেওয়া হবে। রাস্তার কাজে কোনো অনিয়ম হয়নি, শিডিউল অনুযায়ী কাজ হয়েছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে