যশোরের কেশবপুরে বাবার ব্যাটারিচালিত ভ্যান চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আরমান হোসেন (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় ভ্যানে থাকা রাজু হোসেন (১২) নামের আরেক কিশোর আহত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া ঋষিপাড়ার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরমান ওই গ্রামের ভ্যানচালক জিয়াউর গাজীর ছেলে।
ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুর রহমান বলেন, আরমান বাড়ি থেকে ভ্যান নিয়ে বুড়ুলী গ্রামে চাচার বাড়িতে যাচ্ছিল। সঙ্গে ছিল রাজু হোসেন। সারুটিয়া ঋষিপাড়ার মোড়ে পৌঁছালে ভ্যানের সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আরমান মারা যায়।
আহত রাজু হোসেনকে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে