
যশোরের অভয়নগরে গভীর রাতে কাঠপট্টিতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ১৫টি দোকান এবং কয়েকটি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নওয়াপাড়া বাজার এলাকার কাঠপট্টিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের নওয়াপাড়া স্টেশনের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে নওয়াপাড়া ও ফুলতলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। নিরাপত্তার স্বার্থে পুরো বাজার এলাকার বিদ্যুৎ-সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট কিংবা পাশের একটি ফানুস তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা যায়নি।
ব্যবসায়ীরা জানান, পুড়ে যাওয়া দোকানগুলোতে বিপুল কাঠ ও দামি আসবাব মজুত ছিল। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় তাঁরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাঁদের দাবি, ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হতে পারে।

বাগেরহাটের কচুয়া উপজেলায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে অচেতন করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফেরদৌস হাওলাদার (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযোগে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফেরদৌস হাওলাদার ও তাঁর সঙ্গে থাকা দুজন ব্যক্তি কৌশলে ঘুমের ওষুধমিশ্রিত কোমল পানীয় ও মাদক...
১৬ মিনিট আগে
সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার থেকে পাঠানো উপহারের প্রায় দেড় টন (১৯২ কার্টন) খেজুর কুড়িগ্রামে পৌঁছেছে। জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
২৫ মিনিট আগে
সুন্দরবনে কোস্ট গার্ড অভিযান চালিয়ে ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণিকে (৩৮) অস্ত্র, গোলাবারুদসহ আটক করেছে। আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে তাঁকে আটক করা হয়।
৪৩ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, আসামি মো. জাহাঙ্গীর হোসেনের পূর্ব পরিচিত ছিলেন ওই নারী। ঘটনার ১১ মাস আগে ভিকটিমের স্বামীর মৃত্যু হয়। পূর্বপরিচিত হওয়ায় জাহাঙ্গীর প্রায়ই তাঁর বাসায় আসা-যাওয়া করতেন। একপর্যায়ে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়।
১ ঘণ্টা আগে