সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার থেকে পাঠানো উপহারের প্রায় দেড় টন (১৯২ কার্টন) খেজুর কুড়িগ্রামে পৌঁছেছে। জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট শাখা সূত্র জানায়, গতকাল বুধবার (১০ মার্চ) ১৯২ কার্টন খেজুর গ্রহণ করা হয়েছে। প্রতি কার্টনে ৮ কেজি করে মোট ১ হাজার ৫৩৬ কেজি খেজুর পাওয়া গেছে। ইতিমধ্যে প্রাপ্ত খেজুরগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুকূলে উপবরাদ্দের ব্যবস্থা নেওয়া হয়েছে।
শাখা সূত্র আরও জানায়, জেলার ৯ উপজেলার ৭৩ ইউনিয়ন ও ৩ পৌরসভায় নীতিমালা অনুসরণ করে খেজুরগুলো বিতরণ করা হবে।
জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সাধারণত সৌদি আরব সরকার বা অন্য কোনো আন্তর্জাতিক উৎস থেকে প্রাপ্ত উপহারের খেজুর বাংলাদেশে দুস্থ, এতিমখানা এবং আপৎকালীন সময়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বিতরণের নীতিমালা অনুসরণ করে।
কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন বলেন, প্রাপ্ত খেজুরের উপবরাদ্দ প্রস্তুত করা হয়েছে। জেলা প্রশাসকের অনুমোদন পেলে সংশ্লিষ্ট উপজেলায় পাঠানো হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে