
যশোর-৬ (কেশবপুর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। রোববার রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে পৌর শহরের সাবদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার প্রতিবাদে সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কেশবপুর পৌর জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ।
লিখিত বক্তব্যে সাইদুর রহমান অভিযোগ করেন, ‘নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করা, সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং একজন জনপ্রিয় প্রার্থীকে দমিয়ে রাখার উদ্দেশ্যে এই ধরনের সন্ত্রাসী কৌশল গ্রহণ করা হয়েছে বলে আমরা মনে করি।’ তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোরালোভাবে দাবি জানিয়ে সাইদুর রহমান আরও বলেন, এই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে। কেশবপুরে নির্বাচনের সময় ভোটার, প্রার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের সকল অপচেষ্টা কঠোরভাবে দমন করতে হবে।
এ সময় বক্তারা ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা রিজাউল ইসলাম, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি তবিবুর রহমান, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেনসহ দলটির স্থানীয় নেতারা।
এ বিষয়ে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলী বলেন, ‘কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা আমি জানি না। তবে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে