যশোরে নির্বাচন কার্যালয় অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। নির্বাচনী তফসিল বাতিল ও তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন কার্যালয় অভিমুখী হয়।
আজ রোববার দুপুরে মিছিলটি শহরের উকিল বার মোড়ে আইনজীবী মিলনায়তনের সামনে পৌঁছালে পুলিশ আটকে দেয় বলে অভিযোগ করে বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কথা কাটা-কাটি হয়। একপর্যায়ে মিছিলটি ঘুরিয়ে নিতে বাধ্য হন বিক্ষোভকারীরা। পরে যশোর সার্কিট হাউজের সামনে পথসভার মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।
জেলা পুলিশের মুখোপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে কল ধরেননি। তবে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘মিছিলে বাধা দেওয়া হয়নি। তাদের বলা হয়েছিল শান্তিপূর্ণ কর্মসূচি করার।’
যশোর জেলা সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টায় যশোরের প্রেসক্লাবের সামনে থেকে প্রহসনের নির্বাচনী তফসিল বাতিল, ফ্যাসিবাদী সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ, তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা লাল পতাকা হাতে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় সরকারের পদত্যাগ, নির্বাচন বাতিলের স্লোগান দেওয়া হয়। মিছিলটি উকিল বারের মোড়ে আইনজীবী ভবনের সামনে পৌঁছালে কোতোয়ালি মডেল থানার পুলিশের ২০-২৫ জন সদস্য আটকে দেয়।
এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ জোর করে মিছিলটি শহরের বাইরের দিকে ঘুরিয়ে দেয়। ফলে বিক্ষোভকারীরা মিছিলটি সার্কিট হাউজের সামনে নিয়ে শেষ করেন। এ সময় সেখানে সংক্ষিপ্ত পথসভা হয় বলেন জানান জিল্লুর রহমান।
যশোর জেলা বাম গণতান্ত্রিক জোট, যশোর জেলা সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি আবুল হোসেন ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম উর রহমান।
বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, বিজয়ের মাসে মত প্রকাশে, সভা সমাবেশ, মিছিল করতে ফ্যাসিবাদ সরকার ও তার পুলিশ বাহিনী বাধা দিয়ে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রশ্ন বিদ্ধ করেছে।

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
২৩ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
৩৭ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
১ ঘণ্টা আগে