
বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল। এ সময় যশোরের কোতোয়ালি থানার রূপদিয়া রেলস্টেশনে এক প্রসূতির প্রসব বেদনা ওঠে। তিনি স্টেশনেই সন্তান প্রসব করেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন স্থানীয়রা। কল পেয়ে রেলস্টেশন থেকে মা ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবার পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার। আজ মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে যশোরের কোতোয়ালি থানার রূপদিয়া রেলস্টেশনে এমন ঘটনা ঘটে।
পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, এদিন ভোররাতে রেলস্টেশন থেকে স্টেশনমাস্টার বাবুল আক্তার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, স্টেশনের প্ল্যাটফর্মে একজন নারী সন্তান প্রসব করেছেন। তখন সেখানে মুষলধারে বৃষ্টিপাত হওয়ায় মা ও সন্তানের জীবন বাঁচাতে দ্রুত একটি অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ জানান তিনি।
কলটি রিসিভ করেছিলেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মো. দ্বীন ইসলাম। তাৎক্ষণিকভাবে তিনি যশোর কোতোয়ালি থানা এবং ফায়ার সার্ভিস স্টেশনকে বিষয়টি দেখার এবং দ্রুত উদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে কোতোয়ালি থানা-পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স রেলস্টেশনে হাজির হয়। এরপর প্রসূতি ও নবজাতক ছেলেসন্তানকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে যশোর জেলা হাসপাতালের লেবার ওয়ার্ড-২-এ ভর্তি করা হয়।
জানা গেছে, প্রসূতির বয়স আনুমানিক ২৫ এবং তিনি মানসিকভাবে অসুস্থ। মা ও নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে