যশোরে বার্ড ফ্লু সংক্রমণ সন্দেহে আট বছর বয়সী এক শিশুর রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রতিনিধিদলের সদস্যরা। আজ শুক্রবার সকালে এ নমুনা সংগ্রহ করেন তাঁরা। এ ছাড়া স্থানীয় মুরগির খামার ও আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে প্রতিনিধিদলটি।
যশোরের ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের আট বছর বয়সী এক শিশু শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। শিশুটির উপসর্গ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আইইডিসিআরকে জানায়। এরই ধারাবাহিকতায় বিশেষজ্ঞ দলটি যশোরে আসে।
নাজমুস সাদিক জানান, আইইডিসিআরের প্রতিনিধিদল শিশুটির শরীর থেকে রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করেছে। পাশাপাশি প্রাণিসম্পদ কর্মকর্তাদের নিয়ে স্থানীয় পোলট্রি খামার ও আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করেছে। সংগ্রহ করা নমুনা ঢাকায় আইইডিসিআরের পরীক্ষাগারে পরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
ডেপুটি সিভিল সার্জন বলেন, এটি এখনও সন্দেহের পর্যায়ে আছে। তাই শিশুটির পরিচয় প্রকাশ করা হচ্ছে না। যেহেতু এটি ছোঁয়াচে রোগ, নিশ্চিত না হয়ে কিছু বলা ঠিক হবে না। তবে এলাকাবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এর আগে মার্চ মাসে যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় দুই সহস্রাধিক মুরগি মেরে পুঁতে ফেলা হয়। তবে এ ব্যাপারে আতঙ্কিত নয়, বরং সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে প্রাণিসম্পদ ও স্বাস্থ্য বিভাগ।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৭ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে