
যশোরের বেনাপোল সীমান্তপথে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে তাঁদের বসতবাড়ি উচ্ছেদ করে ভারতীয় পুলিশ। পরে তাঁদের বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে সোপর্দ করে। আজ শনিবার রাত ৮টায় বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত চেকপোস্ট দিয়ে তাঁদের ফেরত পাঠায় বিএসএফ।
ফেরত আসা ব্যক্তিরা হলেন আব্দুল হান্নান (৬০), হোসেন আলী (২৫), আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), হাফিজুর রহমান (৩১), রেশমা খাতুন (২২), আজমিরা (৫), বাবলুর রহমান (৪২), তাহামিনা বেগম, জান্নাতুল বুশরা (৪), তাইজুল ইসলাম (৪৩), মোসা. নাসিমা খাতুন (৪১), শেফালী খাতুন (৩৬), আমিনুর রহমান (৫৬) ও আব্দুল্লাহ আল মামুন (২৯)। তাঁদের বাড়ি সাতক্ষীরা ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।
ফেরত আসা হোসেন জানান, কর্মসংস্থানের জন্য পাঁচ থেকে সাত বছর আগে তাঁরা ভারতে চলে যান। সম্প্রতি ভারত সরকার এসআইআর চালু করলে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ শুরু হয়। এতে তাঁদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়। পরে দেশে ফেরার জন্য তাঁরা বিএসএফের কাছে আত্মসমর্পণ করেন। এরপর বিএসএফ তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করে।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন কার্ডসহ অন্যান্য নথিপত্র যাচাই-বাছাই করে বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত হওয়া যায়। পরে রঘুনাথপুর বিওপি কর্তৃপক্ষ তাঁদের বিএসএফের কাছ থেকে গ্রহণ করে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, ফেরত আসা বাংলাদেশিদের বিজিবি পুলিশের কাছে সোপর্দ করলে রাতেই তাঁদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩২ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে