
যশোরের কেশবপুরে ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ফিডিং কর্মসূচি শুরু হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।
স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধন উপলক্ষে বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, সুশীলনের বিভাগীয় উপপরিচালন শাহিনা পারভীন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তানিয়া আক্তার, বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শঙ্করী চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় উপজেলার ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ফিডিং কর্মসূচি। এ সময় শিক্ষার্থীদের বনরুটি, সেদ্ধ ডিম, কলা ও দুধ দেওয়া হয়।

যশোর জেলার ৮৯টি নমুনা পরীক্ষা করে ২১ জনের শরীরে হাম শনাক্ত করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। কিন্তু আক্রান্ত রোগীদের বয়স বিশ্লেষণ করে দেখা গেছে, ২১ জনের মধ্যে ১৭ জনের বয়স ৯ মাসের কম। অপর চারজনের বয়স এক বছরের বেশি। ৯ মাসের কম বয়সী শিশুদের এমন
১ ঘণ্টা আগে
হামলা ও ভাঙচুরের ঘটনার পর মৌলভীবাজারের কমলগঞ্জে ডানকান ব্রাদার্সের ক্যামেলিয়া হাসপাতাল চার দিন ধরে বন্ধ রয়েছে। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন ওই এলাকার চা-শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানের পর এলাকা ছেড়ে পালানো অপরাধীরা ফের সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তারা আশপাশের পাহাড়ে ঘাঁটি গেড়ে অর্থনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
২ ঘণ্টা আগে
স্বপ্নের ইউরোপের আশায় লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে মারা যাওয়া অভিবাসনপ্রত্যাশী সুনামগঞ্জের তরুণের সংখ্যা আরও বাড়ছে। এবার জানা গেল এই জেলার ১০ জন নয়, ১২ তরুণের মৃত্যু হয়েছে।
৪ ঘণ্টা আগে